Follow For More

সর্বশেষ খবর

সোমালিয়ান জলদস্যুদের ফোন, জিম্মি জাহাজের মালিকপক্ষ আশাবাদী

 

ছবি ঃ ইন্টারনেট

সোমালিয়ান জলদস্যুদের ফোন, জিম্মি জাহাজের মালিকপক্ষ আশাবাদী

আট দিনের অনিশ্চয়তার পর ভারত মহাসাগর থেকে জিম্মি করা বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহর মালিকপক্ষের সাথে ফোন যোগাযোগ করেছে সোমালিয়ান জলদস্যুরা। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) জাহাজটি ছিনতাই করার পর প্রথমবারের মত জলদস্যুরা জাহাজের মালিকপক্ষের সাথে যোগাযোগ করেছে।

জাহাজটির মালিক চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সহযোগী প্রতিষ্ঠান এসআর শিপিং, কবির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম বলেন, ‘ফোনে কিছু আলাপ-আলোচনা হয়েছে। মুক্তিপণের বিষয়ে কোনো কথা হয়নি। বুধবার (২০ মার্চ) দুপুর দেড়টার দিকে জলদস্যুরা তাকে ফোন করে।

ক্যাপ্টেন ফরিদ নামে একজন অভিজ্ঞ জাহাজ ক্যাপ্টেন এই বিষয়ে বলেন, জলদস্যুদের সাথে আলোচনা ছাড়া জিম্মিদের মুক্তি পাওয়া কঠিন। তিনি মনে করেন, সরকারের সহায়তায় আন্তর্জাতিক মেরিন সংস্থা এবং বিশ্ব নৌবাহিনীর সহযোগিতায় জিম্মিদের মুক্তি করা সম্ভব।

এদিকে, জিম্মিদের পরিবারের সদস্যরা তাদের প্রিয়জনদের নিরাপদ মুক্তি কামনা করে সরকারের কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আবেদন জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১২ মার্চ ভারত মহাসাগরের আফ্রিকার উপকূল থেকে ২৩ জন নাবিক সহ এমভি আবদুল্লাহ জাহাজটিকে ছিনতাই করে নেয় সোমালিয়ান জলদস্যুরা। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে যাত্রা করেছিল।

কোন মন্তব্য নেই