Follow For More

সর্বশেষ খবর

দীর্ঘ ১৪ মাস জেল খাটার পর ধর্ষণ মামলায় জামিন পেলেন ফুটবলার দানি আলভেজ

দানি আল্ভেজ ছবি ঃ ইন্টারনেট


দীর্ঘ ১৪ মাস জেল খাটার পর ধর্ষণ মামলায় দণ্ডিত ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজকে জামিন দিয়েছেন আদালত।  গত বুধবার (২০ মার্চ) বার্সেলোনার একটি আদালত ১০ লাখ ইউরো (প্রায় ১২ কোটি টাকা) মুচলেকায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

গত মাসেই নৈশক্লাবে এক তরুণীকে ধর্ষণের দায়ে ৪০ বছর বয়সী আলভেজকে সাড়ে চার বছরের জেলের সাজা দিয়েছিলেন বার্সেলোনার একটি আদালত। পাশাপাশি ভুক্তভোগী তরুণীকে ক্ষতিপূরণ হিসেবে দেড় লাখ ইউরো দেওয়ারও নির্দেশ দেন আদালতের তিন বিচারকের ডিভিশন বেঞ্চ।

উল্লাখো যে, গত বছরের ২ জানুয়ারি এক তরুণী অভিযোগ করেন, ২০২২ সালের ডিসেম্বরে বার্সেলোনার এক নৈশক্লাবে তাকে ধর্ষণ করেছিলেন দানি আলভেজ।

কোন মন্তব্য নেই