বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে লাখ লাখ মানুষের সমাগম
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে লাখ লাখ মানুষের সমাগম
নায়াগ্রা: ৮ এপ্রিল, ২০২৪ সালে বিরল পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ দেখার জন্য কানাডার নায়াগ্রা জলপ্রপাতে লাখ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করছেন কর্তৃপক্ষ।
এই বিরল ঘটনা দেখার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা নায়াগ্রা জলপ্রপাতে ভিড় জমাচ্ছেন। হোটেলগুলোতে ইতিমধ্যেই বুকিং শেষ হয়ে গেছে এবং আশেপাশের এলাকায়ও থাকার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, সূর্যগ্রহণের সময় জলপ্রপাতের দুই পাশে থাকা অন্টারিও ও নিউ ইয়র্ক ব্যস্ত হয়ে পড়বে। সূর্যগ্রহণ দেখতে দর্শনার্থীদের উপস্থিতি কথা বিবেচনায় রেখে উভয় পাশেই বিশেষ আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছে কর্তৃপক্ষ।
নায়াগ্রা ফলস ট্যুরিজমের প্রেসিডেন্ট ও সিইও জিম ডিওডাটি বলেন, "এই সূর্যগ্রহণের জন্য কানাডায় সবচেয়ে বেশি পর্যটক ভিড় করবেন। আমরা আশা করছি ৮ এপ্রিল ঐতিহাসিক এক দিন হবে।"
সূর্যগ্রহণের সময় চাঁদের ছায়া সূর্যকে প্রায় তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে ফেলবে। কানাডায় ১৯৭৯ সালের পর এটিই প্রথম পূর্ণাঙ্গ সূর্যগ্রহণ। আবার এই ধরনের ঘটনা ২০৪৪ সালে দেখা যেতে পারে।


কোন মন্তব্য নেই