Follow For More

সর্বশেষ খবর

মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

 


মুন্সীগঞ্জে সুপারবোর্ড কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

মুন্সীগঞ্জ: রোববার (২৪ মার্চ) দুপুর ১টা ১০ মিনিটে মুন্সীগঞ্জের গজারিয়ার জামালদি এলাকায়  সুপারবোর্ডের একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছে।

খবর লেখার সময় পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, নদীর বাতাসের কারণে দ্রুত আগুন বেড়ে ওঠে এবং পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

কারখানার কর্মীরা জানান, আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৫০ জন কর্মী ছিলেন। তাদের সকলকে নিরাপদে বের করে আনা হয়েছে।

আগুনে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা হয়নি।

কোন মন্তব্য নেই