নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জে ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে এলাকাবাসী
নারায়ণগঞ্জ: শুক্রবার (৫ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত 'ইসলামপুর চায়না ব্যাটারি' নামক একটি ব্যাটারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি স্টেশনের ৪ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে কারখানার ভেতরে থেকে আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
এই অগ্নিকাণ্ডে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহতের শিকার হয়নি বলে জানা গেছে।
আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ ফখরুদ্দিন আহমেদ।
এই অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।


কোন মন্তব্য নেই