Follow For More

সর্বশেষ খবর

কোটি টাকার আইসসহ জনপ্রিয় সংগীত শিল্পী এনামুল কবি গ্রেপ্তার!

 


কোটি টাকার আইসসহ জনপ্রিয় সংগীত শিল্পী এনামুল কবি গ্রেপ্তার!

ঢাকা, ২৭ এপ্রিল:

গতকাল শুক্রবার রাতে ঢাকার মালিবাগ এলাকা থেকে জনপ্রিয় সংগীত শিল্পী এনামুল কবি রেবেলকে এক কেজি আইসসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে এনামুল কবি রেবেলকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক কেজি ওজনের আইস জব্দ করা হয়। জব্দ করা আইসের বাজার মূল্য এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এনামুল কবি রেবেল জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন। বর্তমানে তিনি এককভাবে গান গাচ্ছেন।

মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ খান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত এনামুল কবি রেবেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

কোন মন্তব্য নেই